দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ থেকে শুরু করছে তাদের শিরোপা ধরে রাখার বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দল মুখোমুখি হবে আফ্রিকান প্রতিনিধি আলজেরিয়ার।
ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশ নিয়ে বেশ কয়েকটি জায়গায় অনিশ্চয়তা থাকলেও চূড়ান্ত পরিকল্পনা প্রায় গুছিয়ে এনেছেন কোচ স্কালোনি। সবচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে গোলপোস্টে ফিরতে যাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। ডান হাতের আঙুলে চিড় থাকায় প্রস্তুতি ম্যাচে পুরো সময় খেলতে পারেননি তিনি, তবে এখন তিনি সম্পূর্ণ ফিট।
রক্ষণভাগে এখনও কিছু সিদ্ধান্ত বাকি। ডান প্রান্তে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার মধ্যে লড়াই চলছে। চোট থেকে ফেরার পর দুজনই অনুশীলনে ফিরলেও শেষ মুহূর্তে এগিয়ে আছেন মন্তিয়েল।
সেন্টারব্যাকে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে জুটি নিয়ে সিদ্ধান্ত নেবেন স্কালোনি। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি ও তরুণ লিসান্দ্রো মার্তিনেজ—দুজনই দৌড়ে আছেন। অন্যদিকে বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর চোটের কারণে ফাকুন্দো মেদিনা এগিয়ে রয়েছেন সম্ভাব্য হিসেবে।
মিডফিল্ডে বড় কোনো চমক নেই। রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়েই গড়া হচ্ছে মূল ত্রয়ী। তাদের সঙ্গে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেতে পারে থিয়াগো আলমাদাকে।
আক্রমণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে শুরু করার দৌড়ে এগিয়ে আছেন লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড ফর্মে থাকায় শুরুর একাদশে তার জায়গা প্রায় নিশ্চিত। অন্যদিকে হুলিয়ান আলভারেজকে শুরু না করিয়ে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারেন স্কালোনি।
আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের স্মৃতি মাথায় রেখেই এবার শুরুটা সতর্কভাবে করতে চাইছে। আফ্রিকান দল আলজেরিয়ার গতি ও পাল্টা আক্রমণকে গুরুত্ব দিয়ে দেখছে কোচিং স্টাফ।
সম্ভাব্য একাদশ অনুযায়ী আর্জেন্টিনা মাঠে নামতে পারে, এমিলিয়ানো মার্তিনেজ; মন্তিয়েল/মলিনা, রোমেরো, ওতামেন্দি/লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা/লিসান্দ্রো মার্তিনেজ; দে পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, আলমাদা; মেসি, লাউতারো মার্তিনেজ।
জে আই